ফটিকছড়িতে বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মাঝে
বৃত্তির পুরস্কার বিতরণ
মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
ফটিকছড়ির সুন্দরপুরের পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোমবার (১৮ মে) সকালে মরহুম মাওলানা মোহাম্মদ হোছইন ( রহ:) স্মৃতি মেধা বৃত্তি পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চ্চনা রাণী আচার্য্যের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আজিজুল করিম । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের সহ সভাপতি, কবি ও সাংবাদিক মো. এমরান হোসেন (এমরান ফরহাদ)। বিশেষ অতিথি ছিলেন বৃত্তির পৃষ্ঠপোষক ও বিদ্যালয়ের এসএমসির সাবেক সভাপতি অধ্যাপক এন.এম.রহমত উল্লাহ্, নুরুল আমিন সোহেল, মাস্টার মোহাম্মদ আমানুল হক।
শিক্ষক নেওয়াজ শরীফ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছবুরা খানম, রাশেদা খানম, মিতা বড়ুয়া, মুনমুন আকতার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন – শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এ ধরনের বৃত্তি খুবই চমৎকার উদ্যোগ। একজন গুণী শিক্ষকের নামে এ বৃত্তি শিক্ষা ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। বক্তারা এ কার্যক্রমে সম্পৃক্তদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

