ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন সম্মেলনে ইউসিএলএ-তে বক্তব্য রাখলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন

Chattogram vision
মে ২৩, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন সম্মেলনে ইউসিএলএ-তে বক্তব্য রাখলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ)-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সংস্থার আয়োজিত নীতিমালা আলোচনা সম্মেলন ২৩ মে ২০২৬, শনিবার সকাল ১১টায় বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরামের সভাপতি ও নবী বংশের ৩২তম আওলাদ শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতির তরুণ নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধ নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন বলেন, তরুণ সমাজকে মানবতা, শান্তি ও নৈতিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করতে পেরে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা। ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় আয়োজক প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিনিধি এবং অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।