ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

ফটিকছড়িতে প্রবাসীর বসতবাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

Chattogram vision
মে ১৪, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে প্রবাসীর বসতবাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ১৩ মে সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুবাই প্রবাসী মো. মহিন উদ্দিন (৩৩) এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে মহিন উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে সেন্টারিং ভেঙে ফেলে এবং ব্যাপক ভাংচুর করে। এতে ভবনের ছাদের ক্ষতি হয়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এসময় বাধা দিতে গেলে মহিন উদ্দিন ও তার মা বেনুরা বেগম (৫৫) মারধরের শিকার হন। পরে আহত অবস্থায় তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা বাড়ির ৫টি সিসিটিভি ক্যামেরাও ভাংচুর করে এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এতে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে।
ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।