ফটিকছড়িতে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রামের ফটিকছড়িতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৩ মে) বিকেলে ফটিকছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি মোরশেদ মুন্নার সভাপতিত্বে এবং দেশ রূপান্তরের ফটিকছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য ও লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদুর রহমানের সার্বিক সহায়তায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা নাছির উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা জালাল উদ্দীন চৌধুরী, জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর, শিক্ষক নেতা মাস্টার মুহাম্মদ আলমগীর, সংগঠক জয়নাল আবেদীন জয়, বীমা ব্যক্তিত্ব মোরশেদুল আলম, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য রফিকুল আলম চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, অস্থায়ী সদস্য ফজলুল করিম, মো. তারেক, মো. হাসান প্রমূখ।
বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতারমাধ্যমে দেশের গণমানুষের কথা তুলে ধরছে। প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও দেশ রূপান্তর সমাজের অসঙ্গতি, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতারধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানানো হয়।

