শাহনগরে হাজিরখীল অগ্রণী সংঘের ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
লেলাং শাহনগরের ক্রীড়া ও সামাজিক সংগঠন হাজিরখীল অগ্রণী সংঘের আয়োজনে ৪র্থ বারের মতো আয়োজিত ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাবেদ হোসেন এরশাদ, সংগঠক ও ব্যবসায়ী আবু বকরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, ব্যবসায়ী ও সংগঠক মোস্তফা কামরুল।
টুর্ণামেন্টে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ব্যবসায়ী খালেদ হোসেন বাবু, ট্রপি উন্মোচক ছিলেন সংগঠক মোহাম্মদ ইমন, বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ হাসান, ব্যবসায়ী সাহেদ, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহীম, সিরাজ, জয়নাল আবেদীন প্রমূখ।
খেলায় শাহনগর নব উন্নয়ন সংঘকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আওয়ার ইউনিটি স্ট্রং।

