“ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে প্রবাসী সাংবাদিক মান্নানের মতবিনিময়”
ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত প্রবাসী ও ফটিকছড়ির লেলাং ইউনিয়নের সন্তান, প্রেসক্লাবের নবাগত প্রবাসী সদস্য আব্দুল মান্নান রানা মতবিনিময় করেছেন।
শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভাস্থ হাজী জমির প্লাজার তৃতীয় তলায় প্রেসক্লাব হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না । প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় অতিথির বক্তৃতা দেন- লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। বক্তব্য দেন- প্রেসক্লাবের সহসভাপতি এমরান হোসেন ফরহাদ, সহসম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, স্থায়ী পরিষদ সদস্য এম জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম।

