ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

ফটিকছড়িতে বাংলা নববর্ষ উদযাপিত

Chattogram vision
এপ্রিল ১৫, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে বাংলা নববর্ষ উদযাপিত

ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে । যা বাঙালির অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব। ১৪ এপ্রিল সকালে উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এসময় তিনি বাংলা নর্ববষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন – প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন এবং তিনি তার বাবা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন। তাই আজ কৃষি কার্ড কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে । এই আধুনিক কৃষি উদ্যোগের ফলে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।
তিনি বলেন-নতুন বছরে গণতান্ত্রিক তারেক রহমানের সরকার এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ওপর জোর দিয়ে কাজ করে যাচ্ছে । সেই ধারাবাহিকতায় ফটিকছড়িতেও কাজ চলমান। সমৃদ্ধি ফটিকছড়ি বির্নিমানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম বলেন, সকলের সহযোগিতায় বাংলা নর্ববষ উৎসব উদযাপিত হয়েছে ।
এ সময় ফটিকছড়ি থানা ওসি সেলিম উদ্দিন, ভুজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে, প্রবীন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, হামিদ চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন-ফটিকছড়িতে বাংলা নববর্ষে বৈশাখী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।