ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

নাজিরহাট পৌরসভা নির্বাচন: ৮ নং ওয়ার্ডে পশ্চিমপাড়া সমাজের উদ্যোগে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত ​

Chattogram vision
জুলাই ২৪, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

নাজিরহাট পৌরসভা নির্বাচন: ৮ নং ওয়ার্ডে পশ্চিমপাড়া সমাজের উদ্যোগে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত


আসন্ন নাজিরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া সমাজের বিশিষ্ট মুরব্বি ও যুবসমাজের যৌথ উদ্যোগে এক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​২৪ জুলাই (শুক্রবার) রাতে আগামী পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন রশিদের সমর্থনের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। ওমর ফারুক মনিরের সঞ্চালনায় এতে এলাকার সর্বস্তরের জনগণ ও গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​পরামর্শ সভায় ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সমাজকে ঐক্যবদ্ধ রাখার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ হাসান, মোহাম্মদ জসিম উদ্দিন, কামাল, মন্নান, শফি, ইলিয়াস, হারুন, এজাহার মিঞা, ডেবিড মুনছুর, তানবির, তাসিন ও সাইফুলসহ আরও অনেকে।
​সভায় বক্তারা বলেন, এলাকার সামাজিক মেলবন্ধন সুদৃঢ় রাখা এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে একজন যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে আগামী নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন রশিদের হাতকে শক্তিশালী করতে সমাজের মুরুব্বি ও তরুণদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
​সভায় উপস্থিত পশ্চিমপাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এলাকার টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে পথচলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।