ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

Chattogram vision
আগস্ট ১৯, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

 

চট্টগ্রামের ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্তের ধুরুং খাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযানে খালের বিভিন্ন স্থান থেকে ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। জব্দ করা বনজ সম্পদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ি বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ-বাঁশ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর কিছুদিন আগেও ফটিকছড়ির খিরাম ইউনিয়নের সর্তাখাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বেশ কিছু গাছ ও বাঁশ জব্দ করেছিল সেনাবাহিনী। ধারাবাহিক এসব অভিযানের মধ্য দিয়ে পাহাড়ি বনজ সম্পদ পাচার ও অবৈধ মজুদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের বিষয়টি উঠে এসেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।