প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে : এমপি সরোয়ার আলমগীর
মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর। তিনি বলেন -অভিভাবকরা
ছেলে-মেয়েদের স্কুল, মাদ্রাসা, কলেজে পাঠানোর পাশাপাশি তাদেরকে নজরে রাখতে হবে। যাতে প্রযুক্তির যুগে খারাপ কোন কাজে জড়িয়ে না পরে । একদিন তারা ওইসব প্রতিষ্টান থেকে শিক্ষা অর্জন করে দেশ পরিচালনায় অগ্রনি ভূমিকা পালন করবে।
তিনি শনিবার (২৩ মে) সকালে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্বফরহাদাবাদ দিঘীর পাড়স্থ ছাফা লায়লা কমিউনিটি ক্লিনিকে উন্নয়ন ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন-নির্বাচন পূর্ববর্তী একটি গোষ্ঠী ধর্মের লেবাস নিয়ে আমার নামে ব্যাপক মিথ্যাচার ছড়িয়েছিল। ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে জনগন আমাকে নির্বাচিত করে সে মিথ্যাচারের জবাব দিয়েছেন । তিনি সমৃদ্ধি ফটিকছড়ি বির্নিমানে সকলের সহযোগিতা কামনা করেন।
ছাফা লায়লা কমিউনিটি ক্লিনিকের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে ও মনচুর আলী রিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ তৌহিদুল আলম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান, ডাঃ শফিউল আলম, কে ডিএম শাহনেওয়াজ, জসিম উদ্দিন শাহ, আজাহারুল হক, মো.সাইফুদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, মহিউদ্দিন মেসি, পিংকু চক্রবর্তী, রকিবুল হক চৌধুরী রুবেল, ডাঃ রুমানা আকতার, এজাহার মিয়া, মাওলানা নুরুল আলম প্রমুখ।

