ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

নাজিরহাট পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Chattogram vision
মার্চ ৮, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নাজিরহাট পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১২ ই মার্চ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) নাজিরহাট পৌরসভা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী, মোঃ ইলিয়াস সিকদার, কাজী আরশাদ উদ্দিন রোমন, নাসির শিকদার, মোঃ লিটন, মাওলানা নুরু, নুরুল আলম মেম্বার, তাসলিমা আক্তার মনি, মোঃ কামাল উদ্দীন,জামাল উদ্দিন, ইব্রাহিম বিজয়, আনোয়ার হোসেন, মঞ্জু, ডেবিট মনসুর, মোঃ রাশেদ, মোঃ ইয়াকুবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হবে।

এবং ১২ই মার্চ ২২ই রমজানে দোয়া ও মাহাফিলে নাজিরহাট পৌরসভার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করলেন।

পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।