ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হামিদুর রহমান

Chattogram vision
আগস্ট ৪, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের
সভাপতি হলেন হামিদুর রহমানl

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হামিদুর রহমান।

গত ৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

হামিদুর রহমান মরহুম মোহাম্মদ আলী চৌধুরীর পুত্র। তাঁর দাদা খান সাহেব হাফেজুর রহমান চৌধুরী টানা ৩৫ বছর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদ্যালয়ের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, হামিদুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষা ও সমাজসেবামূলক অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির উন্নয়নকে আরও গতিশীল করবে বলেও তারা মনে করেন।

এদিকে সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও স্থানীয় মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

হামিদুর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাংসদ সরোয়ার আলমগীরকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।