শহীদ বুদ্ধিজীবী দিবসে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও লেলাং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১৪ ডিসেম্বর সন্ধ্যায় লেলাং বধ্যভূমি প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদকর্মী মোস্তফা কামরুল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আবু সালেক, প্রাণী সম্পদ অফিসার ডা. আবদুল মোমিন, হিসাব রক্ষণ অফিসার নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার ছফি উল্লাহ, সহকারি সমাজ সমাজসেবা অফিসার আমিন উল্লাহ, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, একাডেমিক সুপার ভাইজার আকরাম হোসেন, ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান, বীর মুক্তি যোদ্ধা মাহাবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, মুক্তিযোদ্ধা বজল আহমদ, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, লেলাং ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর’ এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী বাঙালিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে সারাদেশে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।

