ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

বৈশাখী টেলিভিশনে যুক্ত হয়েছেন সাংবাদিক সাইফুর রহমান সোহান

Chattogram vision
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বৈশাখী টেলিভিশনে যুক্ত হয়েছেন সাংবাদিক সাইফুর রহমান সোহান

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টেলিভিশন’-এর যুক্ত হয়েছেন মেধাবী ও প্রতিশ্রুতিশীল সংবাদিক সাইফুর রহমান সোহান। সম্প্রতি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ তাঁকে এই দায়িত্ব অর্পণ করে।
​পেশাদার সাংবাদিকতায় সাইফুর রহমান সোহান তার মেধা ও কর্মতৎপরতার মাধ্যমে ইতিপূর্বেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। জনগুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ এবং অপার সম্ভাবনার কথা দেশ ও বিদেশের দর্শকদের সামনে তুলে ধরতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
​সাইফুর রহমান সোহানের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছে চট্টগ্রামের জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘চট্টগ্রাম ভিশন’ পরিবার। এক অভিনন্দন বার্তায় চট্টগ্রাম ভিশন কর্তৃপক্ষ জানায়, “সাইফুর রহমান সোহান একজন মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। বৈশাখী টেলিভিশনের মতো একটি শক্তিশালী গণমাধ্যমে তার অন্তর্ভুক্তি ফটিকছড়ির সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত সাফল্য কামনা করি।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।