ফটিকছড়ি উপজেলার বৃহত্তর মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নবপ্রত্যয়”র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন নবপ্রত্যয়-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান আজ শুক্রবার ফটিকছড়ির ধর্মপুরস্থ নবপ্রত্যয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নবপ্রত্যয় এর সাধারণ সম্পাদক সাইফুর রহমান আরিফ সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও অর্থসম্পাদক মোহাম্মদ রোহানদের যৌথ সঞ্চালনায়,সদস্য আবদুল্লাহ রামিম এর কোরআন তেলোয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবপ্রত্যয়ের উপদেষ্টা,অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. মুহাম্মদ মহসিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব এস. এম. কামাল উদ্দিন।
সংবর্ধিত অতিথি হিসেবে চট্টগ্রাম সমিতি–কাতার এর নবনির্বাচিত সভাপতি,ধর্মপুরের কৃতিসন্তান জনাব ইসমাইল মনসুর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন ফটিকছড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষানুরাগী জনাব সাইফুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস এর ব্যবস্থাপক ও তরুণ সমাজসেবক মোহাম্মদ হানিফ (সুমন)।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা, ক্বারী নাজিম,নজরুল ইসলাম শিমুল, নিজাম উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক জমিরউদ্দীন মুন্না ও প্রবাসী জনাব মোহাম্মদ শাহজাহান ও ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবপ্রত্যয়ের সভাপতি জনাব হাসান উল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নবপ্রত্যয় প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

