ফটিকছড়িতে বীর শহীদদের প্রতি এমপি
সরোয়ার আলমগীর'র শ্রদ্ধা নিবেদন
'মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমানের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে'
মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি থানা ওসি সেলিম উদ্দিন, ভুজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে, উপজেলা বিএনপি সেক্রেটারী জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিএনপি নেতৃবৃন্দ, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর পর সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি তাঁর বক্তব্যে বলেন-১২ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধারা জাগরন সৃষ্টি করেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য ঝাপিয়ে পড়েছেন, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক গভীর। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই এ দেশ স্বাধীনতা লাভ করেছে । তারেই সন্তান তারেক রহমানের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন-মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।