ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

ফটিকছড়িতে খাল খননসহ বক্স কালভার্ট উদ্বোধনকালে বেসরকারিভাবে এমপি সরোয়ার আলমগীর- ‘জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল খালখনন কর্মসুচী’

Chattogram vision
মার্চ ২৭, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে খাল খননসহ বক্স কালভার্ট উদ্বোধনকালে বেসরকারিভাবে এমপি সরোয়ার আলমগীর-
‘জিয়াউর রহমানের একটি যুগান্তকারী
পদক্ষেপ ছিল খালখনন কর্মসুচী’

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম

ফটিকছড়িতে তিনটি খাল খননসহ দুইটি বক্স কালভার্ট উদ্বোধন হয়েছে। শুক্রবার ২৭মার্চ দিনবর পৃথক পৃথক ভাবে এসব প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বেসরকারিভাবে এমপি সরোয়ার আলমগীর। এসময় সরোয়ার আলমগীর বলেন -খাল খনন কর্মসূচি ছিল শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ, যা প্রাকৃতিক জলাধার তৈরি করে কৃষি ও পরিবেশ উন্নয়নে ভূমিকা রেখেছিল। তারেই সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর পুনরায় সারা বাংলাদেশ খাল খনন কর্মসূচী শুরু করেছে । আজ ফটিকছড়িতেও খাল খননের উদ্বোধন করেছি। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করুন, ফটিকছড়িকে সিঙ্গাপুর নই, সমৃদ্ধিশালী ফটিকছড়ি বানানো হবে।
প্রকল্পগুলো হলো-নানুপুর ইউনিয়নে ফটিকছড়ি খাল-দশ কিলোমিটার, দাঁতমারা ইউনিয়নে মরাগজারিয়া খাল ও তারাকো খাল- চার কিলোমিটার, পূর্ব হাসনাবাদ গাঙেরকুল ব্রীজ, সোনার খীল সড়কে দুইটি বক্স কালভার্ট, সোনার খীল সড়ক, ভুজপুর ইউনিয়নে বারোমাসিয়া খাল-দুই কিলোমিটার। প্রায় ১কোটি টাকার উপর এসব প্রকল্পের ব্যায় ধরা হয়েছে।
এসব কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাস, উপ সহকারী প্রকৌশলী দীপন চাকমা, শাহজাহান চৌধুরী শিফন চেয়ারম্যান, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল ইসলাম, ওসমান চৌধুরী, জাহেদুল ইসলাম মেম্বার, আজিজ উল্লাহ, তৌহিদুল আলম মেম্বার, মো. সাইফুদ্দীন, একরামুল হক, মো. হানজালা, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসিআহমদ ছাফা মেম্বারসহ স্ব স্ব এলাকার বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।