ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ।

Chattogram vision
মার্চ ২৬, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ।

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ফটিকছড়ি প্রেসক্লাব। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ফটিকছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
​পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না এবং সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক। এসময় ক্লাবের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। ​শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন ​স্থায়ী পরিষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী ও কাউছার সিকদার। ​কার্যকরী কমিটি যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল এবং পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন শাহনেওয়াজ। ​অন্যান্য সদস্য অস্থায়ী সদস্য ফজলুল করিম ও সহযোগী সদস্য মোহাম্মদ তারেক। ​পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব। সাংবাদিক সমাজ সবসময় মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সত্যের পথে কাজ করে যাবে।” ​শ্রদ্ধা নিবেদন শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।