ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Chattogram vision
মার্চ ২৬, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও নাজিরহাট পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও নাজিরহাট পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।