নাজিরহাটে বেগম খালেদা জিয়া স্মৃতি শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি শর্টবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা। ১০ এপ্রিল, শুক্রবার নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের আলমেরঘোনা সুয়াবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাঠে বল গড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য কাজী আরশাদ উদ্দিন রোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী।
ফাইনাল খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন:
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহি, হারুয়ালছড়ি বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান,উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক নাসির সিকদার, নাজিরহাট পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ইব্রাহিম বিজয়, নানুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসেম সিকদার, বাবুল সিকদার,আবুল বশর সিকদার, ইরফান আল রশিদ, কাজী রাশেদ, জাহেদ সিকদার, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ তুহিন,মোহাম্মদ শফি, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আরমান ও মোহাম্মদ সাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ফাইনাল খেলা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর নেওয়াজ চৌধুরী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহরুফ হাসান।
টুর্নামেন্টটি কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সুয়াবিল উচ্চ বিদ্যালয় ২০১৮ ব্যাচ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কে এম সুন্দরপুর ফুটবল একাদশ
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

